শোভনের পিএসও-র জামিন খারিজ, ২২ দিনেই চার্জশিট পেশ!

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) সঞ্জু শর্মার বিরুদ্ধে এক মহিলা ও তাঁর নাবালিকা কন্যাকে হেনস্থার ঘটনায় তদন্ত শেষ করে মাত্র ২২ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। এই ঘটনায় অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আলিপুর আদালত। অভিযোগের গুরুত্ব ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে বিচারক ধৃত সঞ্জু শর্মাকে আগামী ৮ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ১ জুন শোভন চট্টোপাধ্যায়ের বাসভবনে এই ঘটনাটি ঘটে। অভিযোগ, মদ্যপ অবস্থায় সঞ্জু শর্মা বাড়িতে চড়াও হয়ে নাবালিকা কন্যাকে হেনস্থার চেষ্টা করেন এবং বাধা দিতে গেলে অন্যান্য কর্মীদের মারধর করেন। এছাড়া ভুক্তভোগী গৃহবধূকে জোর করে বেডরুমে নিয়ে গিয়ে হুমকি ও মারধরের অভিযোগও উঠেছে। ঘটনার খবর পেয়ে রবীন্দ্র সরোবর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার আদালতে শুনানির সময় অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন জানালেও, সরকারি কৌঁসুলি এবং নির্যাতিতার আইনজীবীর বিরোধিতার মুখে তা খারিজ হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *