বাংলায় আসছে অভিন্ন দেওয়ানি বিধি, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নতুন কমিটির!

পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার বিশেষ অধিবেশনে ‘অভিন্ন দেওয়ানি বিধি ২০২৬’ (ইউনিফর্ম সিভিল কোড) বিলটি পেশ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, গুজরাট বা আসামের আদলে রাজ্যে এই অভিন্ন আইনি কাঠামো কার্যকর করার জন্য একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর ডাকা সোমবারের এই অধিবেশনে মোট পাঁচটি বিল পেশের কথা থাকলেও অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই আইনের মাধ্যমে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলোতে একটি অভিন্ন আইনি কাঠামো তৈরির প্রস্তাব রাখা হবে। বিলটি বিধানসভায় পেশ করার পর বিভিন্ন পক্ষকে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ভারতে আসাম, উত্তরাখণ্ড ও গোয়ায় এই আইন কার্যকর রয়েছে এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিলটি পাস হলে এ রাজ্য হবে দেশের চতুর্থ রাজ্য যেখানে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *