জুলাই আন্দোলনে ৬ হত্যার সাজা, হাসিনার ঘনিষ্ঠ ইনুর ১০ বছরের জেল!

জুলাইয়ের গণআন্দোলনের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ষড়যন্ত্র ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের এই রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের তৎকালীন প্রভাবশালী নেতা ইনুর বিরুদ্ধে আনা মোট ৮টি অভিযোগের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ‘শুট অ্যাট সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশ কার্যকর করার অভিযোগটি প্রধান হিসেবে উঠে এসেছে।

২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরুর মধ্য দিয়ে মামলার আইনি প্রক্রিয়া শুরু হয় এবং একই বছরের ৩০ নভেম্বর বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। এ মামলায় মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শুনানিকালে ইনুর পক্ষে আইনজীবীরা দাবি করেছিলেন যে, হত্যাকাণ্ডের সময় তিনি কুষ্টিয়ায় ছিলেন না এবং ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তবে সব তথ্য-প্রমাণ ও সাক্ষ্য যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করেন। বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনের প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটি ষষ্ঠ কোনো মামলার রায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *