রামনবমীতে অশান্তি, এনআইএ-র জালে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামী!

২০২৩ সালের রামনবমীর অশান্তির ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার সকালে রিষড়ায় তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দিয়ে তাঁর স্বামী তথা রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলিকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়িটি ঘিরে ফেলার পর দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

২০২৩ সালের রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে নজরদারির পর এই মামলায় যোগসূত্র মেলায় শাকির আলিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *