সংসদের বাদল অধিবেশনের আগেই মন্ত্রিসভায় বড় রদবদল! জল্পনা তুঙ্গে

নয়াদিল্লিতে আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া সংসদের বাদল অধিবেশনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের জল্পনা তৈরি হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ এবং সব মন্ত্রকের সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকের পর এই আলোচনা জোরালো হয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনে লোকসভা আসন পুনর্বিন্যাস ও ‘এক দেশ এক ভোট’-এর মতো গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে সরকার বর্তমানে রদবদলের ঝুঁকি এড়াতে চাইছে। মন্ত্রিত্ব থেকে বাদ পড়া কোনো নেতার সম্ভাব্য ক্ষোভ বিল পাশের ক্ষেত্রে ভোটাভুটিতে যাতে বাধা সৃষ্টি না করে, তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

রদবদল পিছিয়ে দেওয়ার পেছনে সময়ের অভাব ও রাজনৈতিক কৌশলকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর ব্যস্ত বিদেশ সফর সূচির কারণে হাতে পর্যাপ্ত সময় না থাকায় নতুন মন্ত্রীদের প্রস্তুতির সুযোগ কম। এছাড়া ২০২১ সালে অধিবেশনের ঠিক আগে রদবদলের নজির থাকলেও এবারের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। গত এপ্রিলে মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের বাধার মুখে পড়া সরকার এবার অত্যন্ত সতর্ক। ফলে মন্ত্রিসভার রদবদল আপাতত স্থগিত রেখে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে তা কার্যকর করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *