প্যান কার্ডের ছবি বা সই পছন্দ নয়? ঘরে বসেই বদলে ফেলুন আজই!

প্যান কার্ডে থাকা পুরনো ছবি বা অস্পষ্ট সই পরিবর্তনের সুবিধার্থে এখন ঘরে বসেই অনলাইনে আবেদনের সুযোগ দিচ্ছে এনএসডিএল (NSDL)। সরকারি বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, সেজন্য খুব সহজেই প্যান কার্ডের তথ্য আপডেট করা সম্ভব। এই প্রক্রিয়ার জন্য পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, নতুন পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাদা কাগজে করা নতুন সইয়ের স্পষ্ট স্ক্যান কপি এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা সচল মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক।

আবেদনের জন্য এনএসডিএল-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘চেনজেস অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডাটা’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘ইন্ডিভিজুয়াল’ ক্যাটাগরি বেছে তথ্য প্রদানের মাধ্যমে একটি টোকেন নম্বর সংগ্রহ করতে হবে। আবেদনের সময় ‘সাবমিট স্ক্যানড ইমেজেস থ্রু ই-সাইন’ অপশনে ক্লিক করে ছবি ও সই আপলোড করার পর ১০৭ টাকা ফি জমা দিতে হবে। পরিশেষে আধার নম্বর ব্যবহার করে ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন সফল হওয়ার পর ইমেলের মাধ্যমে প্যান কার্ডের সমস্ত আপডেট পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *