বারুইপুরে উত্তাল পরিস্থিতি, নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার ৫!

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার জেরে সংশ্লিষ্ট এলাকায় ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহলদারি চলছে। এই ঘটনার তদন্তে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। রাতের অভিযানে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে, যার ফলে এই ঘটনায় ধৃতের মোট সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় মুক্তিপণের তত্ত্ব উঠে এলেও তাদের বয়ানে অসঙ্গতি পেয়েছে পুলিশ। এরই মধ্যে সরকারি সম্পত্তি নষ্ট ও গণপিটুনির ঘটনার প্রেক্ষিতে আরও দুটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও, দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হওয়া নির্যাতিতা নাবালিকার পরিবারকে মঙ্গলবার ভবানীভবনে ডেকেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *