মমতার বাড়ির সামনে থেকে সরল পুলিশ, তবে কি মুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী?

রবিবার রাতে বারুইপুরকাণ্ডকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তৃণমূল নেত্রীর অভিযোগ ছিল, তাঁকে গৃহবন্দি করে বারুইপুর যেতে বাধা দেওয়া হচ্ছে। তবে সোমবার সকালের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং মধ্যরাতেই মোতায়েন করা অতিরিক্ত পুলিশ বাহিনী সরিয়ে নেওয়া হয়। বর্তমানে তাঁর জন্য বরাদ্দের স্বাভাবিক নিরাপত্তাই বহাল রয়েছে।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরবন্দি হওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, জনরোষের হাত থেকে নেত্রীকে রক্ষা করার উদ্দেশ্যেই ওই রাতে বাড়তি পুলিশি তৎপরতা চালানো হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *