বারুইপুর কাণ্ডে পুলিশের বড় সাফল্য, রাতভর অভিযানে আটক আরও ৩!

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। রবিবার সন্ধ্যায় দু’জনকে গ্রেপ্তারের পর, মাঝরাতে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে। এসটিএফ-এর সহায়তায় রাতভর তল্লাশি অভিযান চালানোর পর আজ সোমবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্তে ইতিমধ্যে ৬ সদস্যের একটি বিশেষ সিট (SIT) গঠন করা হয়েছে।

মূল ঘটনার পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট এবং এক অভিযুক্তকে গণপিটুনির অভিযোগে বারুইপুর থানায় মোট তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে। এদিকে, দোষীদের ফাঁসির দাবিতে সরব হওয়া নির্যাতিতার পরিবারকে মুখ্যমন্ত্রীসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ন্যায়ের বিচারের আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *