এক গুলিতে সব খতম, ট্রাম্পের হুমকিতে ফুঁসে উঠল ইরান!

ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, এক গুলিতেই সেখানে উপস্থিত সমস্ত ইরানি নেতৃত্বকে শেষ করে দেওয়া সম্ভব। আমেরিকার এই উসকানিমূলক বার্তার কড়া জবাব দিয়েছে তেহরান।

ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকার কোনো সভ্যতা বা সম্মান নেই। শান্তিচুক্তির আলোচনার আবহেই এমন মন্তব্য করা হয়েছে উল্লেখ করে ইরানি দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, মানুষকে হত্যা করা সম্ভব হলেও আদর্শকে মুছে ফেলা যায় না। আগামী ৯ জুলাই খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *