বিয়ের আগে নারীসঙ্গেই পরম তৃপ্তি, গোপন সত্য ফাঁস হতেই তোলপাড়!
July 6, 2026
জনপ্রিয় টেলিভিশন তারকা গৌরব ও আকাঙ্ক্ষার বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই রিয়ালিটি শো ‘লক আপ সিজন ২’-এ তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সন্তান নেওয়া নিয়ে মতবিরোধের জেরেই তাঁদের দীর্ঘদিনের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। এর মধ্যেই শোয়ের প্রতিযোগী শ্রেয়া কালরা দাবি করেন, আকাঙ্ক্ষা উভকামী এবং বিয়ের আগে তাঁর একাধিক নারীসঙ্গ ছিল।
সঞ্চালক ফারহা খান ও রীতেশ দেশমুখের সামনে আকাঙ্ক্ষা এই সত্য স্বীকার করে জানান, নারীসঙ্গ তাঁকে তৃপ্তি ও নিরাপত্তা দেয়। এই স্বীকারোক্তির পর আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী এবং ফারহা খান তাঁকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরেন। আকাঙ্ক্ষা আক্ষেপ প্রকাশ করে বলেন, এই রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করার সিদ্ধান্তটি তাঁর জীবনের অন্যতম ভুল ছিল।