বঙ্গে জোড়া ফলায় তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা!

সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে প্রবল বর্ষণ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার নদীয়া ও মুর্শিদাবাদে এবং রবিবার হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের আটটি জেলাতেও আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *