রাজ্য কমিটি গড়ার পথে ঋতব্রত শিবির, নজর এবার তপসিয়ার বৈঠকে!

মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল শিবির। এই লক্ষ্যে শুক্রবার ও শনিবার কলকাতার তপসিয়ার একটি রিসর্টে দু’দিনের বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই বৈঠক থেকেই দলের নতুন রাজ্য সভাপতিসহ বিভিন্ন জেলা নেতৃত্বের নাম চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।

গত ২২ মে নিউ টাউনের এক বৈঠকে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে নতুন চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করে এই শিবির নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছে। সেইসঙ্গে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে সাধারণ সম্পাদক এবং আখরুজ্জামান আনসারিকে কোষাধ্যক্ষ করে ৩০ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করেছে, যার তালিকা নির্বাচন কমিশনেও জমা দেওয়া হয়েছে। মেট্রোপলিটানে অস্থায়ী তৃণমূল ভবনের দখল নেওয়ার পর এবার রাজ্য ও জেলাস্তরে কমিটি গঠন করাই বিদ্রোহী শিবিরের মূল লক্ষ্য। এই সম্মেলনে দলের বিদ্রোহী বিধায়ক, জেলা স্তরের নেতা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা উপস্থিত রয়েছেন। অরূপ রায় জানিয়েছেন, জাতীয় কর্মসমিতির এই বৈঠক থেকেই রাজ্য ও জেলা সভাপতিদের নাম চূড়ান্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *