স্বামী সরকারি চাকরি করলে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যায়? জেনে নিন সরকারি নিয়ম!
অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রকৃত প্রান্তিক ও অভাবী মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গত ৮ জুলাই ২০২৬ তারিখে নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং প্রকৃত অভাবী মানুষ যাতে দ্রুত আর্থিক সুবিধা পান তা নিশ্চিত করা হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়ারসহ যে কোনো ধরনের সরকারি কাজে যুক্ত ও সরকারি ভাতাভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। গত ৩০ জুন পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদন যাচাই করে ১০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ভুল তথ্য সংশোধনের জন্য পোর্টালে ‘এডিট অপশন’ চালু করা হয়েছে এবং সরকারি আধিকারিকদের সহায়তায় আবেদনকারীরা তা সংশোধন করতে পারবেন। কাজের সুবিধার্থে আধিকারিকের সুপারিশপত্র আপলোড বাধ্যতামূলক না থাকলেও, সিল ও স্বাক্ষরযুক্ত নথির হার্ড কপি সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে।