২১ জুলাইয়ের সভার অনুমতি বাতিল, হাই কোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল!
ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট তৃণমূল’। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির বিকল্প হিসেবে গান্ধীমূর্তির পাদদেশে সভার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে আবেদন জানিয়েছে। সমাবেশস্থল নিয়ে অনিশ্চয়তা এবং পুলিশের আপত্তির প্রেক্ষিতে এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।
সাম্প্রতিক বিপর্যয়ের পর দুই শিবিরে বিভক্ত তৃণমূলের কাছে এবারের ২১ জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর। একদিকে দলের প্রতীক নিয়ে তৈরি হওয়া টানাপড়েনের মধ্যে নিজের অনুগত কর্মীদের নিয়ে সংগঠন মজবুত করতে মরিয়া কালীঘাট তৃণমূলের নেতারা। এর আগে ধর্মতলায় সমাবেশের জায়গা মাপতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন মমতা ঘনিষ্ঠ নেতারা। ব্যস্ত এলাকায় সভার অনুমতি না মেলায় এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আদালতের দ্বারস্থ হয়েছে ওই শিবির।