মরশুমের শুরুতেই সর্বস্বান্ত কাকদ্বীপের মৎস্যজীবীরা! উত্তাল সমুদ্রই কি কাল?
July 11, 2026
সরকারি নিষেধাজ্ঞা উঠে গেলেও উত্তাল সমুদ্রের কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না কাকদ্বীপের মৎস্যজীবীরা। বিরূপ আবহাওয়ার জেরে সম্প্রতি বহু ট্রলার মাঝপথ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। এর ফলে মরশুমের শুরুতেই চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় মৎস্যজীবী ও ট্রলার মালিকরা।
মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গেছে, গত ২ থেকে ৭ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা উঠে গেলেও সমুদ্র এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাধারণত প্রতিটি ট্রিপে ট্রলার পিছু প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়। টানা দশ দিন উপকূলে ট্রলার দাঁড়িয়ে থাকায় এবং মাঝপথ থেকে ফিরে আসতে হওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।