রথযাত্রায় প্রভু জগন্নাথের ৫৬ ভোগের রহস্য কী? এমন আয়োজন কেনই বা হয়!

রথযাত্রা উপলক্ষে প্রতিবছরই শ্রী জগন্নাথ দেবের ‘ছাপ্পান্ন ভোগ’ বা ৫৬ পদের বিশেষ খাদ্য নিবেদন ভক্তদের আকর্ষণের কেন্দ্রে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণের রূপ মনে করা হয় এবং এই ৫৬ ভোগের প্রথাটি একটি পৌরাণিক কাহিনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। লোকবিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণ ছোটবেলায় দিনে আটবার ভোজন করতেন। তিনি যখন গোবর্ধন পর্বত ধারণ করে গ্রামবাসীর প্রাণরক্ষা করেছিলেন, তখন সাত দিন সাত রাত আহার গ্রহণ করেননি। সেই বঞ্চনার ক্ষতিপূরণ হিসেবেই শ্রীকৃষ্ণকে ৮ গুণ ৭ অর্থাৎ মোট ৫৬ ধরনের খাদ্য নিবেদনের এই রীতি প্রচলিত হয়েছে।

রথযাত্রার সময় জগন্নাথ দেব যখন মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন, তখন ভক্তরা ভক্তিভরে এই বিশেষ ভোগ নিবেদন করেন। এই তালিকার মধ্যে সুগন্ধি অন্ন, খিচুড়ি, ঘি ভাত, বিভিন্ন নিরামিষ ব্যঞ্জন, দই, পায়েস, ক্ষীর এবং নানা প্রকারের পিঠা ও মিষ্টি অন্তর্ভুক্ত থাকে। জগন্নাথ দেবের এই প্রসাদ ‘মহাপ্রসাদ’ হিসেবে পরিচিত, যা পবিত্র আশীর্বাদ হিসেবে গণ্য করে দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা গ্রহণ করেন। ভক্তদের বিশ্বাস, এই ভোগ নিবেদনের ফলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *