আর জি কর কাণ্ডে বড় মোড়, ষড়যন্ত্রের তদন্তে সিবিআই!

আর জি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃত করার অভিযোগের তদন্তভার গ্রহণ করল সিবিআই। নির্যাতিতার পরিবারের করা আবেদনের ভিত্তিতে শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত এই নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী অফিসারকে অভিযোগের সত্যতা যাচাই করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।

এর আগে বেলগাছিয়ার ফরেনসিক ল্যাবরেটরির এক প্রাক্তন কর্মীর পাঠানো চিঠিতে অভিযোগ ওঠে যে, রাজ্য ফরেনসিক ল্যাবে নির্যাতিতার আসল নমুনা নষ্ট করে অন্য নমুনা পাঠানো হয়েছিল। এই বিস্ফোরক তথ্যের প্রেক্ষিতে আদালত মামলাটি গুরুত্ব সহকারে নিয়েছে। মূল ঘটনার পাশাপাশি এবার ফরেনসিক নথিপত্র বিকৃতির অভিযোগের তদন্তও শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *