কালীঘাটের ১২ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, হাজার কোটির লেনদেনে বড় বিপাকে তৃণমূল!
সন্দেহজনক লেনদেনের অভিযোগে কালীঘাট তৃণমূলের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এর আগে তিনটি অ্যাকাউন্টের বিষয়ে কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি মিললেও, ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন এই পদক্ষেপে মোট ১৫টি অ্যাকাউন্টের লেনদেন স্তব্ধ হয়ে গেল। এই অ্যাকাউন্টগুলিতে গচ্ছিত অর্থের পরিমাণ ১,০০০ কোটি টাকারও বেশি। পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোকে নোটিস পাঠিয়ে এই অ্যাকাউন্টগুলোর বিগত দিনের বিস্তারিত লেনদেনের খতিয়ান তলব করা হয়েছে।
এই বিপুল পরিমাণ অর্থের উৎস এবং লেনদেনের অসংগতি খতিয়ে দেখার জন্য তদন্তভার গ্রহণ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি পুলিশের এই আইনি পদক্ষেপ ও ফ্রিজ করা অ্যাকাউন্টগুলোর বিষয়ে বিস্তারিত রিপোর্টও তলব করেছে। হাজার কোটির এই আর্থিক বিতর্কে তৃণমূলের এই অ্যাকাউন্টগুলো নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।