তৃণমূল নেতাদের দেখে মেজাজ হারালেন বিজেপি বিধায়ক, চা খেলেন না তাঁদের সঙ্গে!

তৃণমূল নেতাদের উপস্থিতির অভিযোগে সরকারি বৈঠক বয়কট বাঁকুড়ার বিজেপি বিধায়কের

বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে ১৬তম অর্থ কমিশনের পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সরকারি বৈঠক বয়কট করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। শনিবার জেলা প্রশাসনের ডাকা ওই বৈঠকে জেলার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্য জনপ্রতিনিধিদের পাশাপাশি রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুও উপস্থিত ছিলেন। তবে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের দেখে বৈঠক থেকে বেরিয়ে যান বিধায়ক। পরবর্তীকালে তিনি বিষয়টি জেলাশাসককে জানিয়ে এসেছেন এবং নিজের অন্য ‘জরুরি কাজ’ থাকার কথা উল্লেখ করেছেন।

এই ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিধায়ক নীলাদ্রি শেখর দানা দাবি করেন, তিনি মিথ্যা মামলায় জেল খেটেছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর দলের কর্মীদের ওপর অত্যাচার ও খুনের ঘটনায় জড়িত। তাঁদের সঙ্গে এক আসনে বসে আলোচনা করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় জানিয়েছেন, বিধায়কের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই এবং কেন তিনি বৈঠক থেকে বেরিয়ে গিয়েছেন সে বিষয়ে তাঁর কিছু জানা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *