পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি, রঞ্জনা দেশাইয়ের কাঁধে বিরাট দায়িত্ব!
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার লক্ষে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। এই উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়সহ একাধিক বিশিষ্ট আইনজ্ঞ ও শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের জন্য ইউসিসি চালুর রূপরেখা চূড়ান্ত করতে ইতোমধ্যেই দিল্লিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে বিচারপতি দেশাই প্রাথমিক বৈঠক করেছেন।
নবান্ন সূত্রে জানা গেছে, গঠিত কমিটি রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করবে। আসাম ও উত্তরপ্রদেশের বিলের আদলে খসড়া তৈরির কাজ শুরু হলেও, জনমতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। আগামী দেড় মাসের মধ্যে জনগণের মতামত পর্যালোচনা করে এই কমিটি রাজ্য সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে।