বাল্যবিবাহ ও সাইবার অপরাধ রুখতে এবার কড়া নজরদারি, ছাত্রীদের সচেতনতায় বিশেষ উদ্যোগ!

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও নবব্যারাকপুর থানার যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় নবব্যারাকপুর কলোনী গার্লস হাইস্কুলের ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের কমিউনিটি সভাঘরে আয়োজিত এই আলোচনা সভায় নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা অংশগ্রহণ করে। ক্রমবর্ধমান অপরাধের হাত থেকে ছাত্রীদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে আয়োজিত এই শিবিরে সাইবার অপরাধ প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং মানব পাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়।

সচেতনতামূলক এই পর্বে নবব্যারাকপুর থানার এসআই সৌমেন দাস ও লেডি কনস্টেবল মাম্পি সরকারসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা অডিও-ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করেন। আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ছাত্রীদের বিভিন্ন সংশয় দূর করা হয় এবং জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তার জন্য সরকারি হেল্পলাইন নম্বরগুলি সম্পর্কে অবগত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই আয়োজনে ছাত্রীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *