রবিবার বাড়ি থেকে বেরোচ্ছেন? কলকাতা-হাওড়া যাতায়াতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা!
July 12, 2026
আগামী ১২ জুলাই, রবিবার রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ও কলকাতার সংযোগকারী বিদ্যাসাগর সেতু টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে। এদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেতুতে স্টে কেবল মেরামত ও বেয়ারিং বদলের মতো জরুরি কাজ চলবে। একই দিনে মেট্রো পরিষেবায় বড় ধরনের বিঘ্ন ঘটবে। রেল কমিশনারের পরিদর্শন ও বিশেষ পরীক্ষার জন্য গ্রিন লাইনের মেট্রো পরিষেবা সকাল থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই দুই প্রধান যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার কারণে হাওড়া ব্রিজ ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায়, বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে যাত্রীদের রবিবার যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।