ডাকাতির পর গৃহবধূকে অমানবিক নির্যাতন, ন্যাক্কারজনক ঘটনায় তোলপাড়!

মধ্যপ্রদেশের আলিরাজপুরের বোরি থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ৫-৬ জনের সশস্ত্র এক ডাকাতদল ওই মহিলার বাড়িতে প্রবেশ করে এই পাশবিক ঘটনা ঘটায়। অভিযোগ, দুষ্কৃতীরা ওই মহিলাকে ধর্ষণের পাশাপাশি তাঁর যৌনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেয় এবং বাধা দিলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনায় দুষ্কৃতীরা বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আলিরাজপুরের পুলিশ সুপার রঘুবংশকুমার সিংহ জানিয়েছেন, ঘটনার পর ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক বিশেষ দল তল্লাশি শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *