মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পরেই ফের বদলে গেল বারুইপুর ধর্ষণকাণ্ডের তদন্তকারী!

বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের গতি বাড়াতে তদন্তকারী অফিসার (আইও) পরিবর্তন করল পুলিশ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মামলার তদন্তভার হস্তান্তর করা হলো। নতুন তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার আধিকারিক শান্তনু মুখোপাধ্যায়। এর আগে দিগন্ত মণ্ডল ও বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দার এই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্তের সমস্ত দিক নতুন করে খতিয়ে দেখতেই এই পদক্ষেপে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার মুখ্যমন্ত্রী সূর্যপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের সবরকম সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, এই ঘটনায় অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের এনকাউন্টারে মৃত একজনের ঘটনাটি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ পৃথকভাবে তদন্ত করছে। একইসঙ্গে, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শনিবার সূর্যপুরে নবনির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধনও করেছেন। তদন্তকারী অফিসার পরিবর্তনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *