ফাঁসির হুমকি উপেক্ষা করে দেশে ফিরছেন হাসিনা, তারেককে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ!
বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বর্তমান সরকার ও বিরোধী শিবির। জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের মধ্যে স্বদেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যের পর থেকেই দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধায়ক দিলীপ ঘোষ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বাংলাদেশে বর্তমানে কোনো বৈধ সরকার নেই। শেখ হাসিনাকে জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার পূর্ণ অধিকার রয়েছে। তবে বর্তমানে যা ঘটছে তা কাম্য নয় এবং সেখানে একটি নির্বাচিত সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করুক বলে তিনি মন্তব্য করেন।