দল ও সরকার এক নয়, বিজেপি নেতাদের কড়া বার্তা অমিত শাহের!

বাংলায় সদ্য সরকার গঠন করা বিজেপির জনপ্রতিনিধি ও নেতাদের ভূমিকা ঠিক কেমন হওয়া উচিত, তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৯ জুলাই রাজ্য সফরে এসে তিনি দলের বিধায়ক, সাংসদ ও রাজ্য নেতাদের বোঝাবেন যে, সরকারি দায়িত্ব ও দলীয় কাজকে আলাদা রাখা কতটা জরুরি। ক্ষমতার পালাবদলের পর তৃণমূল থেকে আসা নেতাদের বিজেপিতে যোগদান এবং সরকার পরিচালনার চ্যালেঞ্জ সামলাতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে আগামী এক বছর বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ্যেই শাসনভার ও দলীয় শৃঙ্খলার সমন্বয় কীভাবে বজায় রাখা যায়, তারই রূপরেখা তৈরি করে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে তৃণমূল থেকে আসা নেতাদের বিজেপিতে জায়গা দেওয়া নিয়ে দলের অভ্যন্তরে যে প্রশ্ন উঠেছে, সেই বিষয়েও বৈঠকে ব্যাখ্যা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *