দেশভাগের দগদগে স্মৃতি সংরক্ষণ, বাংলায় কি তৈরি হচ্ছে আস্ত এক মিউজিয়াম!

দেশভাগের ইতিহাস এবং শিকড় হারানোর আখ্যান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বাংলায় ‘পার্টিশন মিউজিয়াম’ তৈরির দাবি উঠেছে। অমৃতসরের ধাঁচে এই মিউজিয়াম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে গবেষক সৌম্যব্রত দাশগুপ্ত ও সৈকত নিয়োগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানোর উদ্যোগ নিয়েছেন। এই প্রচেষ্টার সাথে যুক্ত গোপাল মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’র পরিবার দাবি জানিয়েছে যে, বিপ্লবীদের বীরত্বগাথা ও দেশভাগের দলিল সংরক্ষণের জন্য মিউজিয়ামে যেন তাঁর নামে একটি বিশেষ কক্ষ রাখা হয়।

১৯৩৭ সাল থেকে দেশভাগের পটভূমি ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটকে উপজীব্য করে এই মিউজিয়ামের রূপরেখা তৈরি করা হয়েছে। উদ্যোক্তাদের মতে, দেশভাগের আট দশক পেরিয়ে গেলেও উদ্বাস্তু জনগোষ্ঠীর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস যথাযথভাবে সংরক্ষিত হয়নি। স্বামী বিবেকানন্দ ও নেতাজির আদর্শে অনুপ্রাণিত এই মিউজিয়াম বাংলার প্রকৃত ইতিহাস সংরক্ষণের একটি অনন্য দলিল হয়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *