বিদেশে থাকা মমতা ও অভিষেকের টাকা ফিরবে? মুখ খুললেন মন্ত্রী!
রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী দাবি করেন, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে থাকা গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর অর্থও দেশে ফিরিয়ে আনা হবে। কেন্দ্রীয় এজেন্সির সাম্প্রতিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।
এছাড়া রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC) কার্যকর করার বিষয়ে মন্ত্রী তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। তিনি জানান, শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং সারা দেশেই এই আইন লাগু করা হবে। একইসঙ্গে রাজ্যে দ্রুত ‘গুণ্ডা দমন আইন’ কার্যকর করার বিষয়েও মন্ত্রী বিশেষ জোর দিয়েছেন। উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ইউসিসি খসড়া পর্যালোচনার জন্য নয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে।