পুলিশ সেজে দু’কোটি টাকার লুট! শহরে ফিরল ‘স্পেশাল ২৬’ আতঙ্ক!

টালিগঞ্জের প্রতাপাদিত্য রোডে পুলিশের ছদ্মবেশে এক ব্যবসায়ীর অফিসে ঢুকে দুই কোটি টাকা লুটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার একদল দুষ্কৃতী নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ওই অফিসে প্রবেশ করে এবং ভুয়া পরিচয়পত্র দেখায়। এরপর তল্লাশির নামে কর্মীদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভয় দেখিয়ে সিন্দুক থেকে ওই বিপুল পরিমাণ টাকা লুট করে তারা চম্পট দেয়।

ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে টালিগঞ্জ থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা উদ্ধার করেছে। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গ্যাংয়ের বাকি সদস্যদের সন্ধান এবং অবশিষ্ট টাকা উদ্ধারের জন্য পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *