জমি বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি, মুর্শিদাবাদে বৃদ্ধকে কুপিয়ে খুন!

মুর্শিদাবাদে জমি বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত

মুর্শিদাবাদের নবগ্রামের খাজুরিয়া এলাকায় জমি বিবাদ ও পুরোনো শত্রুতার জেরে নফল শেখ (৬২) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই নৃশংস ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, প্রাত্যহিক রুটিন অনুযায়ী দুধ বিক্রি করে ফেরার পথে খাজুরিয়া ফিল্ডের কাছে প্রতিবেশী হাবু শেখ (৬০) আচমকা ধারালো হাসুয়া নিয়ে বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে এলোপাথাড়ি কোপায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই নফল শেখের মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত হাবু শেখ এলাকা থেকে পলাতক। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার জমি সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ তুলেছে। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে এবং জমি বিবাদ ছাড়াও ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *