অধীরের নিরাপত্তা ছাঁটাই, ক্ষমতার বদলের পর বড় পদক্ষেপ কেন্দ্রের!

প্রবীণ কংগ্রেস নেতা ও লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্রীয় নিরাপত্তা কমিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এত দিন তিনি ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটাগরির নিরাপত্তা পেলেও এখন থেকে তাঁকে ‘এক্স’ (X) ক্যাটাগরির সুরক্ষায় থাকতে হবে। এই পরিবর্তনের ফলে তাঁর নিরাপত্তায় নিয়োজিত জওয়ানের সংখ্যা ৫ জন থেকে কমে ২ জনে নেমে এসেছে।

প্রশাসনিক সূত্রের খবর, নিয়মিত নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অধীর চৌধুরী সাংসদ বা বিধায়ক কোনো পদেই নেই এবং প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার পর তিনি শুধুমাত্র কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য হিসেবে রয়েছেন। দায়িত্ব ও পদের এই পরিবর্তনের কারণেই নিরাপত্তা বিন্যাসে রদবদল করা হয়েছে। তবে নির্বাচনের পর রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *