সোমবার থেকেই রাজ্যে কড়া গুন্ডাদমন আইন, অপরাধীদের জন্য চরম হুঁশিয়ারি!

আগামী সোমবার থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে কঠোর গুন্ডাদমন আইন। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আনা নতুন দুটি বিলে ইতিমধ্যেই রাজ্যপাল আর এন রবি স্বাক্ষর করেছেন। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে গেজেট বিজ্ঞপ্তি জারি করে সোমবার থেকেই এই জোড়া আইন বলবৎ করা হচ্ছে।

নতুন এই আইনের আওতায় সমাজবিরোধীদের মোকাবিলায় কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বাস বা ট্রেন জ্বালানো কিংবা পুলিশকে আক্রমণের মতো ঘটনা রাজ্যে আর বরদাস্ত করা হবে না। এই আইনের মাধ্যমে সমস্ত মামলার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া সামশেরগঞ্জ, বেলডাঙা ও শক্তিপুরের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *