কলকাতা পুলিশে বড়সড় রদবদল, সাসপেন্ড দুই হেভিওয়েট ডিসি!
July 12, 2026
সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য ও ভিডিও পোস্ট করার অভিযোগে কলকাতা পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে লালবাজার। সাসপেন্ড হওয়া কর্মকর্তারা হলেন ডিসি নর্থ (৩) বিধান সাহা এবং ডিসি পোর্ট (২) পার্থপ্রতিম দাস। পুলিশ সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ তদন্তে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিতর্কিত কন্টেন্ট প্রকাশের সত্যতা প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা আধিকারিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার বিশেষ নির্দেশ দিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে ভুল বার্তা বা বিরূপ প্রভাব ফেলতে পারে এমন যেকোনো কার্যকলাপের বিষয়ে আগেই সঁতর্ক করা হয়েছিল। শৃঙ্খলাভঙ্গের দায়ে এই জোড়া সাসপেনশনের সিদ্ধান্তের মাধ্যমে লালবাজার স্পষ্ট করল যে, এ ধরনের কর্মকাণ্ডে তারা কোনোভাবেই ছাড় দেবে না।