আসল তৃণমূল কে, রায় দিয়ে দিল আদালত!

তৃণমূল কংগ্রেসের ‘আসল’ পরিচয় নিয়ে চলা দীর্ঘ আইনি টানাপোড়েনের অবসান ঘটিয়ে বড় রায় দিয়েছে আলিপুর আদালত। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলই আইনগতভাবে স্বীকৃত ‘আসল তৃণমূল’। গত ২২ জুন জাতীয় কর্মসমিতির বৈঠকের ভিত্তিতে গঠিত কমিটিই একমাত্র বৈধ বলে আদালত স্বীকৃতি দিয়েছে। এই রায়ের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন থেকে অরূপ রায়ের নেতৃত্বাধীন এই কমিটি ছাড়া অন্য কেউ দলের নাম বা প্রতীক ব্যবহার করতে পারবে না।

আদালতের এই রায়ের ফলে দলের তহবিল ও মেট্রোপলিটনের তৃণমূল ভবনের নিয়ন্ত্রণ ঋতব্রত শিবিরের হাতেই ন্যস্ত হয়েছে। আদালতের নথিপত্র পেশ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন যে, এরপরও যদি অন্য কেউ দলের নামে কাজ করার বা অফিস দখলের চেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে আইনত কড়া পদক্ষেপ নেওয়া হবে। ছাব্বিশের নির্বাচনের পর বিপর্যস্ত তৃণমূল শিবিরে এই রায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *