‘চাকাতে কাঁটা লাগিয়ে দেব!’ রাস্তায় দাঁড়িয়ে বাস-অটো চালকদের কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের

আসানসোল শহরের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সরাসরি মাঠে নামলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরের ব্যস্ত মোড়গুলোতে যত্রতত্র বাস ও অটো দাঁড় করিয়ে যাত্রী তোলার প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি নিয়ম অমান্যকারী চালকদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাস্তার মাঝখানে বা যত্রতত্র গাড়ি থামানো আর বরদাস্ত করা হবে না। নিয়ম অমান্য করলে গাড়ির চাকা লক করে দেওয়াসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জনদুর্ভোগ কমাতে এবং শহরকে যানজটমুক্ত রাখতে নির্ধারিত স্ট্যান্ড থেকেই গাড়ি চালানোর ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় সুনির্দিষ্ট অটো স্ট্যান্ড তৈরির পরামর্শ দিয়ে মন্ত্রী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে নিজ নিজ দায়িত্ব পালনে আরও কঠোর হতে নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর আসানসোলের ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *