পঞ্চায়েত কি বিজেপির দখলে? সরাসরি নির্দেশে তোলপাড় রাজনীতি!
July 12, 2026
বর্ধমান-১ ব্লকের তৃণমূল পরিচালিত সরাইতিকড় গ্রাম পঞ্চায়েত দখলের জন্য বিজেপি গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা সরাইতিকড় পঞ্চায়েতের প্রধানকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে বিজেপির তিন কর্মীকে পঞ্চায়েতের প্রশাসনিক কাজ ও নথিপত্র দেখভালের জন্য মনোনীত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত পঞ্চায়েতের প্রশাসনিক কাজে বিরোধী দলের এই হস্তক্ষেপ সরাসরি সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার পরিপন্থী। বিজেপির এই পদক্ষেপকে শক্তির অপপ্রয়োগ বলে অভিহিত করে তৃণমূল জানিয়েছে, নিয়ম ভেঙে পঞ্চায়েত দখলের এই চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিজেপির এই ‘বেআইনি ফরমান’ ঘিরে স্থানীয় স্তরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।