অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর পর থেকে অনেক মহিলার অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পৌঁছাতে শুরু করেছে। তবে কিছু এলাকায় টাকা না পাওয়া ও আবেদন বাতিলের অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, প্রকল্পের সুবিধা রাজ্যের সব যোগ্য মহিলাই পাবেন। তিনি জনসাধারণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রকল্পটির সুবিধা সবার কাছে পৌঁছাতে কিছুটা সময়ের প্রয়োজন, তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এদিকে মেচেদায় দলীয় এক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের জনকল্যাণমূলক কাজের সুবাদে আগামী যে কোনো নির্বাচনে বিজেপি ৭০ শতাংশের বেশি ভোট পাবে। তিনি আরও মন্তব্য করেন, এই উন্নয়নের ফলে বিরোধী রাজনৈতিক দলগুলো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং রাজ্যের উন্নয়নের এই ধারা আগামী কয়েক প্রজন্ম ধরে অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *