সেবাশ্রয়ের নামে ভয়ংকর প্রতারণা, পা হারালেন মহিলা!
কলকাতা: সেবাশ্রয় প্রকল্পের কর্মকাণ্ড এবং এর সঙ্গে জড়িত দুর্নীতির অভিযোগ নিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক বৈঠকে ঋতব্রত অভিযোগ করেন, সেবাশ্রয় শিবিরে হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর ফলে এক মহিলার পা বাদ যাওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি আরও দাবি করেন, এই প্রকল্পের আড়ালে বড় ধরনের মানি লন্ডারিংয়ের যোগ থাকতে পারে। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে তিনি জানান, পুরো বিষয়টি বিধানসভাতেও তোলা হবে।
ঋতব্রতর অভিযোগ, সেবাশ্রয়ের কার্যক্রম চলাকালীন বিধায়ক ও মন্ত্রীদেরও ভয় দেখানো হতো এবং বন্দুকের নলের মুখে পাস না করা ডাক্তারদের দিয়ে চিকিৎসা করানো হতো। তিনি বালির কৈলাস মিশ্র ও পূর্ব মেদিনীপুরের মিতুন দের দিকে অভিযোগের আঙুল তুলে দাবি করেন, এই কর্মকাণ্ডের সঙ্গে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবসহ মধ্য প্রাচ্য হয়ে ইউরোপে টাকা পাচারের যোগসূত্র থাকতে পারে। এ বিষয়ে তিনি তথ্য সংগ্রহ করছেন বলেও জানিয়েছেন।