দমদমে শিউরে ওঠা খুন! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত!

উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খলিসাকোটা এলাকায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে সোমবার ভোররাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন রাজা দত্ত নামের এক কুখ্যাত দুষ্কৃতী। বাইকে করে যাওয়ার সময় আততায়ীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় রাজা দত্তের মৃত্যু হয়েছে এবং আরও দুই দুষ্কৃতী গুরুতর জখম অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। ধৃতেরা মৃতের পরিচিত এবং বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত অন্যদের খোঁজে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *