মুর্শিদাবাদের বধূর অ্যাকাউন্টে ৭৬০ কোটি টাকা! ৩ হাজার তুলতে গিয়ে অবাক কাণ্ড!

মুর্শিদাবাদের লালগোলা থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুনের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিকভাবে প্রায় ৭৬০ কোটি টাকা জমা হওয়ার ঘটনা সামনে এসেছে। গত শনিবার দেওরের পাঠানো মাত্র ৩ হাজার টাকা তুলতে গিয়ে তিনি ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন, তাঁর অ্যাকাউন্টে ৭,৫৯,৬৯,৫১,৯৫১ টাকা ১৬ পয়সা রয়েছে। সাধারণ অ্যাকাউন্টে এমন বিপুল অঙ্কের টাকা দেখে আতঙ্কিত ওই গৃহবধূ কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত লালগোলা থানা ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।

ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে শরিফা খাতুনকে আগামী সোমবার প্রয়োজনীয় নথিপত্রসহ যোগাযোগ করতে বলা হয়েছে। ব্যাংকিং বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, এটি কোনো বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে হতে পারে, যেখানে সিস্টেমের ভুলে অন্য কোনো কোড ব্যালেন্সের জায়গায় প্রদর্শিত হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, এর আগেও কোচবিহারের এক ছাত্রী এবং দুর্গাপুরের এক গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্টে একইভাবে বিপুল অঙ্কের টাকার হদিশ পাওয়ার ঘটনা ঘটেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *