তৃণমূলের নাম ভাঙিয়ে লম্ফঝম্প বরদাস্ত নয়, আদালতের রায়ে বড় জয় অরূপ রায় শিবিরের!

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নিয়ে আলিপুর আদালত একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে। আদালতের নির্দেশে স্পষ্ট করা হয়েছে যে, গত ২২ জুন দলের বিশেষ অধিবেশনে গঠিত অরূপ রায়ের নেতৃত্বাধীন জাতীয় কর্মসমিতুই একমাত্র বৈধ কর্তৃপক্ষ। এই রায়ের ফলে অরূপ রায়ের কমিটি ছাড়া অন্য কোনো পক্ষ দলের নাম, তহবিল, সম্পত্তি বা প্রশাসনিক বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না বলে জানানো হয়েছে।

এই রায়ের ফলে দলের পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অফিস দখল বা বিশৃঙ্খলা তৈরির পথ বন্ধ হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আদালতের এই নির্দেশ অমান্য করে কেউ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। আদালতের রায়ের প্রতিলিপি হাতে আসার পর, অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবির এখন তৃণমূল ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *