বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৯ জনের দেহ!

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া ট্রলার ‘এফবি মা কালী’-র ভেতর থেকে ৯ জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের রক্তচড়া এলাকা থেকে ট্রলারটি শনাক্ত হওয়ার পর সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে ট্রলারটি রওনা হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি দিকভ্রষ্ট হয়ে ডুবে যায়। বর্তমানে পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নিখোঁজ থাকা বাকি ৫ মৎস্যজীবীর সন্ধানে যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *