রাম মন্দিরের দানবাক্সে বেনিয়ম! তদন্ত নিয়ে কঠোর বার্তা আরএসএস-এর

কর্ণাটকের বেলগাভিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তিন দিনব্যাপী সর্বভারতীয় প্রান্ত প্রচারক বৈঠক আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। সরসঙ্ঘচালক মোহন ভাগবতের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে অযোধ্যার রাম মন্দিরের দানবাক্সে অর্থ গণনায় বেনিয়মের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে চলমান পুলিশি তদন্তের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করার পাশাপাশি, তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বার্তা দিয়েছে সংঘ।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করা হয়েছে। অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানান, বৈঠকে জনগণনা, জনসংখ্যার ভারসাম্যহীনতা এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও, সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘পঞ্চ পরিবর্তন’ কর্মসূচি দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার রূপরেখা তৈরি এবং আগামী বছরের জন্য মোহন ভাগবতের দেশব্যাপী সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। বৈঠকটিতে সারা দেশের স্বয়ংসেবকদের প্রশিক্ষণ কার্যক্রমেরও পর্যালোচনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *