৩২ বছর কেন বন্ধ ছিল পুরীর রথযাত্রা? জেনে নিন অজানা সেই ইতিহাস!

হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব রথযাত্রা সব সময় নির্বিঘ্নে পালিত হয়নি। ইতিহাসের তথ্য অনুযায়ী, ১৫৬৮ থেকে ১৭৩৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে বিগ্রহের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩২ বছর পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা বন্ধ রাখতে হয়েছিল। তৎকালীন সময়ে বিদেশি ও বিভিন্ন শাসকের ক্রমাগত হামলার আশঙ্কায় সেবায়েতরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ মন্দির থেকে সরিয়ে চিলিকা হ্রদসহ বিভিন্ন সুরক্ষিত স্থানে সরিয়ে রেখেছিলেন।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৫৬৮ থেকে ১৫৭৭ সাল পর্যন্ত কালাপাহাড়ের আক্রমণের কারণে টানা নয় বছর রথযাত্রা বন্ধ ছিল। এছাড়া ১৬০১ থেকে ১৭৩৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে মিরজা খুররাম, কোয়াসিম খান, কল্যান মল, আহমেদ বেগ, একরাম খান এবং মহম্মদ তাকি খানের মতো শাসকদের হামলার ঝুঁকি ও আক্রমণের জেরে দীর্ঘ বিরতি দিয়ে এই উৎসব স্থগিত রাখতে হয়েছিল। বিশেষ করে ১৬৯২ সালে একরাম খানের আক্রমণের আশঙ্কায় টানা ১৩ বছর রথযাত্রা বন্ধ ছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতেও পুরোহিত ও সেবায়েতদের তৎপরতায় বিগ্রহগুলো অক্ষত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *