নন্দীগ্রামে এবার জয়ের ব্যবধান পাঁচগুণ!

নন্দীগ্রাম উপনির্বাচনকে কেন্দ্র করে নিজের জয়ের ব্যবধান নিয়ে বড়সড় দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরে এক সাংগঠনিক সভা শেষে তিনি জানান, আসন্ন উপনির্বাচনে বিরোধী দলগুলো ধারেকাছেও থাকতে পারবে না। আগের বারের তুলনায় জয়ের ব্যবধান পাঁচ গুণ বাড়বে বলে আত্মবিশ্বাসী মন্তব্য করেন তিনি। পাশাপাশি, জেলা নির্বাচনে বিজেপির ভোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা ৭০ শতাংশ নির্ধারণ করেছেন বলেও জানান শুভেন্দু।

তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল এতদিন পুলিশ ও আইপ্যাকের ওপর ভরসা করে টিকে ছিল, তবে এখন সেই পরিস্থিতি নেই। দলটির বেহাল দশার কারণে লোকাল নির্বাচনে তারা প্রার্থী খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া, আগামী ১৬ আগস্ট তৃণমূলের ‘খেলা হবে দিবস’ পালনের পরিবর্তে ওই দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন বিরোধী দলনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *