দলবদলের ৪৮ ঘণ্টায় বাজিমাত: বিজেপির টিকিটে রাজ্যসভায় সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ!
July 13, 2026
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার দুপুরে বিধানসভায় উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে এই তিন নেতা আনুষ্ঠানিকভাবে নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে যোগদানের পরই তাঁদের রাজ্যসভার প্রার্থী করার ঘোষণা করেছিল পদ্মশিবির।
বিধানসভার বর্তমান আসন সংখ্যার সমীকরণ অনুযায়ী, এই তিনটি আসনে জয়ের জন্য প্রয়োজনীয় সমর্থন তৃণমূল কংগ্রেসের নেই। ফলে ২৪ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে তিন হেভিওয়েট নেতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে পুনরায় রাজ্যসভার সাংসদ হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।