চলন্ত ট্রেনে পুরোহিতের পুজো, ভিডিও ভাইরাল হতেই শোরগোল!

চলন্ত ট্রেনের কামরায় পুরোহিত ডেকে পুজো করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের অসুবিধার কথা উল্লেখ করে নেটিজেনরা এ বিষয়ে প্রশ্ন তুললে নড়েচড়ে বসে উত্তর রেল কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ট্রেনের একটি কেবিনের ভেতরে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওর ওই কামরাটি কোনো সাধারণ যাত্রীবাহী বগি নয়, বরং আইআরসিটিসি (IRCTC)-এর মাধ্যমে বুক করা একটি ব্যক্তিগত ‘সেলুন কার’। গত ৮ জুলাই ৩ লক্ষ ৮ হাজার ৫৮০ টাকা জমা দিয়ে এই বিশেষ কোচটি বুক করা হয়েছিল। ১০ জুলাই নিউ দিল্লি থেকে মুম্বাই সেন্ট্রালগামী ১২৯২৬ পশ্চিম এক্সপ্রেসের সঙ্গে কোচটি যুক্ত করা হয়। রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বুক করা ছিল, তাই অন্য কোনো যাত্রীর পরিষেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *