ঠাকুরপ

বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ঠাকুরপুকুরে এক তরুণীকে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত টিঙ্কু-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন কৌশিক ও বাবাই। পাশাপাশি, ঘটনায় ব্যবহৃত নির্যাতিতার মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ।

২২ বছর বয়সী ওই তরুণীর অভিযোগ অনুযায়ী, ১২ জুলাই রাতে পরিচিত টিঙ্কুর বাড়িতে গেলে রাত আড়াইটা নাগাদ টিঙ্কু তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। একইসাথে কৌশিক নামে অপর এক অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করে এবং জোরপূর্বক মোবাইল ফোনটি কেড়ে নেয়। ঘটনার সময় সেখানে বাবাইও উপস্থিত ছিল। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৪(১), ৭৪/৭৬ এবং ৩১৬(২)/৩(৫) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের ঘটনার সঙ্গে ঠিক কতটা সংশ্লিষ্টতা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *