হাইকোর্টে বড় বিপাকে কুণাল ঘোষ, পেলেন কী কঠিন শাস্তি!

কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার দায়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ তাঁকে ২ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। একই মামলায় আরও ৭ জন চাকরিপ্রার্থী দোষী সাব্যস্ত হয়েছেন, যাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

২০২৫ সালের ২৫ এপ্রিল উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে কলকাতা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ চলাকালীন ১৪৪ ধারা অমান্য করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের জুনিয়রদের ঘেরাও ও বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবির অবমাননা করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে অবমাননার মামলা দায়ের করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই রায় ঘোষণা করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *